শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফ্লোটিলার শেষ নৌযানটিও আটক করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফ্লোটিলার শেষ নৌযানটিও আটক করল ইসরায়েল

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী । শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালের দিকে লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়।

পোল্যান্ডের পতাকাবাহী মারিনেট নামের এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। গাজার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা–র ৪৪টি নৌযানের মধ্যে এটি ছিল শেষ সক্রিয় জাহাজ। এর আগে ইসরায়েলি নৌবাহিনী একে একে ৪৩টি নৌযান আটক করে, যেগুলো গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ম্যারিনেটকেও বাধা দেয়া হবে।

বুধবার (১ অক্টোবর) থেকে ইসরায়েলি বাহিনী নৌযানগুলো আটক করতে শুরু করে এবং প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করেছে, যাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ ও ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।

আটককৃতদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।