শিরোনাম
সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক
দীপ্ত নিউজ
খেলা

ফ্রান্সে অলিম্পিক উদ্বোধনের আগে রেল নেটওয়ার্কে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফ্রান্সে অলিম্পিক উদ্বোধনের আগে রেল নেটওয়ার্কে হামলা
সংগৃহীত ছবি

 

ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে, দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ হামলা হয়েছে। এতে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ।

এদিকে, এ ঘটনায় প্যারিস ও লন্ডনের মধ্যে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে, লন্ডনভিত্তিক রেল সেবাদানকারী প্রতিষ্ঠান ইউরোস্টার।

ঘটনা তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানায়, হামলাগুলো ‘নাশকতা‘ ছড়াতে করা হয়েছে। এর ফলে অনেক রুটের ট্রেন চলাচল বাতিল করতে হবে। এর ফলে আটলান্টিক, উত্তর ও পূর্বাঞ্চলের রেল চলাচল ব্যাহত হবে। ক্ষতিগ্রস্ত কাঠামো পুরোপুরি মেরামত করতে, এই সপ্তাহের শেষ পর্যন্ত লেগে যেতে পারে।

 

আল / দীপ্ত সংবাদ