শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
বিনোদন

ফেরদৌসকে নিয়ে চলচ্চিত্রাঙ্গণে খুশির হাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেরদৌসকে নিয়ে চলচ্চিত্রাঙ্গণে খুশির হাওয়া
চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে সংবর্ধনা দেয় ফেরদৌসকে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। এতে চলচ্চিত্রাঙ্গনে বিরাজ করছে খুশির আমেজ। অভিনেতার সহকর্মীরাও বেশ উচ্ছ্বসিত।

শনিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয় ফেরদৌসকে। সেখানে কথা বলতে গিয়ে ফেরদৌসকে কিছু পরামর্শ দেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এসময় নিজের অনুভূতি জানিয়ে ফেরদৌস বলেন, আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা–১০ আসনের মনোনয়ন পেয়েছি।

তিনি আরও বলেন, আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।

অন্যদিকে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ঢাকা ১০ আসনের মত একটি গুরুত্বপূর্ণ আসনে প্রধানমন্ত্রী তোমাকে মনোনয়ন দিয়েছেন। তুমি এই আসনের মানুষগুলোর কথা চিন্তা করবে। আমি আগেই বলেছি, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। শহীদ–বুদ্ধিজীবীদের যেভাবে সন্মান দেওয়া দরকার ছিলো আমরা কিন্তু সেভাবে সন্মান দিতে পারিনা। ৫২ বছর পার হয়ে গেছে কিন্তু শহীদ–বুদ্ধিজীবীদের চাওয়া–পাওয়াকে আমরা পূরণ করতে পারিনি। শহীদ–বুদ্ধিজীবীদের কথা চিন্তা করে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই তোমার কর্মকে সমাধান করবে। বড় ভাই হিসেবে এটাই আমার চাওয়া।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা জানেন আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত না। কারণ আমি (নিরাপদ সড়ক চাই) আন্দোলন করি, সেটার জন্য আমাকে অনেক ধর্য্যধারণ করতে হয়। অনেক আগেই ছোটভাই ফেরদৌসকে আমি বলেছিলাম– তুমি আসছো। আমার জানাই ছিলো ফেরদৌসকে প্রধানমন্ত্রী অনেক ভালোবাসেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ফেরদৌস-তারিন-হৃদিসহ ৮ শিল্পী

সংবর্ধনা অনুষ্ঠানে অভিননেত্রী অঞ্জনা, সুজাতা, নতুন, নিপুণ আক্তার, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, পরিচালক কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, শাহীন কবীর টুটুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ