শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

ফেনী জেলার পরশুরাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় হয়েছেন মো. আফছার (৩১) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিল্লাত হোসেন পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে আহত মো. আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দিবাগত রাত ১টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪/৩এস অতিক্রম করে মিল্লাত হোসেন ও মো. আফছার। এ সময় তাঁদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এ ঘটনায় মিল্লাত ও আফসার গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়৷ হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। আফসার ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁরা এত রাতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করেছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান। এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই বর্ডারে এ রকম ফায়ারিং (গুলিবর্ষণ) কাম্য নয়।’

 

এসএ