দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ছাত্রলীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে ছাত্রলীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল

 

বিএনপি–জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে ফেনী সরকারি কলেজে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের বধ্যভূমির সামনে থেকে মিছিলটি শুরু হয়।

কলেজ সভাপতি নোমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।

সমাবেশে হরতাল–অবরোধের কঠোর সমালোচনা করে নৈরাজ্য প্রতিরোধে ছাত্রলীগ নেতাকর্মীরা মাঠে সবসময় প্রস্তুত থাকার ঘোষণা দেন।

এছাড়া ফেনীর আল–জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, সোনাগাজী সরকারি কলেজ, বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

এসএ/দীপ্ত নিউজ