দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেনীতে কৃষকের ধান পৌঁছে দিল ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে কৃষকের ধান পৌঁছে দিল ছাত্রলীগ
কৃষকের ধান পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

ফেনী জেলায় শ্রমিক সংকট ও উচ্চমূল্য ধান ঘরে তুলতে দিশেহারা কৃষকরা। এই অসহায় কৃষকদের পাশে থেকে ধান কেটে ঘরে পৌঁছে দিল ফেনী জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা এলাকায় প্রায় দেড় একর জমির ধান কেটে ঘরে পৌছে দেয় ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানায়, চলতি বরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আলোকে ফেনী জেলা ছাত্রলীগের ১১টি ইউনিটি এ নির্দেশনা পালন করেন। ফেনী জেলা ছাত্রলীগের নির্দেশে সদর সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আজ অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।

কৃষকের মাঠে যতদিন ধান থাকবে ততদিন ছাত্রলীগ এই ধান কেটে ঘরে পৌছে দেবে বলে জানান ছাত্রলীগের সভাপতি।

এদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন কৃষকরা।

এফএম/দীপ্ত সংবাদ