ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

‘দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল জনগণ মানবে না‘ এ স্লোগানে একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ফেনী শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের গ্রীন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সহ–সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক একরামুল হক।

সমাবেশে বক্তারা তফসিল প্রত্যাখ্যান করে বলেন, ‘বর্তমান সরকারের আনুগত্য করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে যাচ্ছে। এই কমিশনের অধীনে জনগণ কোনো নির্বাচন চায় না। সকল বিরোধী দলের দাবি উপেক্ষা করে যে নির্বাচন করছে, এই নির্বাচন করা হলে জনগণ এক হয়ে প্রতিরোধে মাঠে নামতে বাধ্য হবে।’

সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সহ–সভাপতি গাজী এনামুল হক ভূঞা।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More