মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল বিশ্বকাপে ফলাফলহীন রাত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপে ফলাফলহীন রাত পার করলো ফুটবল বিশ্ব।

বিশ্বকাপে ফলাফলহীন রাত পার করলো ফুটবল বিশ্ব। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্ববাসীকে বড়সড় চমক দিয়েছে পুঁচকে কেপ ভার্দে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে আফ্রিকার দলটি। অন্যদিকে, সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়েকে কাঁপিয়ে দিয়ে ১১ গোলে ড্র করেছে সৌদি আরব। একই ব্যবধানে বেলজিয়ামের সাথে পয়েন্ট ভাগ করেছে মিশর। এছাড়া ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ২২ গোলের সমতায়।

স্পেনকেপ ভার্দে গোলশূন্য ড্র:
ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ স্পেনের। পুরোটা সময় খেলা হলো কেপ ভার্দের অর্ধে, বল ঘুরপাক খেলো তাদের ডিবক্সের আশেপাশে। কিন্তু কোনো কিছুতেই আফ্রিকার দলটির মনোযোগে বিঘ্ন ঘটানো যায়নি। অসাধারণ এক রক্ষণ দেয়াল তুলে স্প্যানিশ আক্রমণভাগকে হতাশ করে তারা।

চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। কিন্তু মাঠে নেমে তিনিও দলের লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হন। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এইচগ্রুপের প্রথম ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়।

পুরো ম্যাচে শতকরা প্রায় ৭৫ ভাগ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয় লা রোজারা, যার মধ্যে ৭টি ছিল অনটার্গেট। কিন্তু স্পেনের সবকটি আক্রমণ একাই নসাৎ করে দেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভজিনিয়া।

উরুগুয়ের বিপক্ষে সৌদি আরবের লড়াকু ড্র:
মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে এইচগ্রুপের আরেক ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে দারুণ চমক দেখায় সৌদি আরব। ম্যাচের ৪১ মিনিটেই গোল করে লিড নেয় এশিয়ার পরাশক্তিরা। কাতার বিশ্বকাপের মতো আরও একটি স্মরণীয় জয়ের সম্ভাবনা জাগালেও শেষ মুহূর্তে তা হাতছাড়া হয় সৌদির। ম্যাচের ৮০ মিনিটে গোল শোধ করে সমতায় ফেরে উরুগুয়ে। ফলে ১১ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে দুই দল।

আত্মঘাতী গোলে ইতিহাস গড়ার স্বপ্ন ভাঙলো মিশরের:
সিয়াটলে জিগ্রুপের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে উজ্জীবিত ফুটবল খেলে লিড নিয়েছিল মিশর। কিন্তু বিরতির পর একটি আত্মঘাতী গোলের ভুলে ওলটপালট হয়ে যায় তাদের ইতিহাস গড়ার স্বপ্ন। ম্যাচটি শেষ পর্যন্ত ১১ গোলে ড্র হয়। এই ড্রয়ের ফলে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে নিজেদের অষ্টম ম্যাচেও জয়হীন রইলো মিশর। ২০১৮ সালের পর এবারই প্রথম বিশ্বমঞ্চে ফিরেছে আফ্রিকার এই দলটি।

ইরান ও নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই:
লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ইরানের বিপক্ষে আক্রমণাত্মক ও দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচের ৭ মিনিটেই গোল করে এগিয়ে যায় কিউইরা। তবে ৩২ মিনিটে গোল শোধ করে ম্যাচে ফেরে ইরান। বিরতির পর আবার সাফল্য পেয়ে নিউজিল্যান্ড লিড নিলেও ম্যাচের ৬৪ মিনিটে দ্বিতীয়বারের মতো ঘুরে দাঁড়ায় ইরান। শেষ পর্যন্ত আক্রমণপাল্টা আক্রমণের রোমাঞ্চকর ম্যাচটি ২২ গোলে ড্র হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More