শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফিলিপাইনে মুদ্রা হিসেবে ব্যবহার হচ্ছে পেঁয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিপাইনে মুদ্রা হিসেবে ব্যবহার হচ্ছে পেঁয়াজ
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে পেঁয়াজের দাম আকাশচুম্বী হওয়ায় বিনিময়ের বাহক বা মুদ্রা হিসেবে ব্যবহার হচ্ছে পেঁয়াজ। সেদেশের রাজধানী ম্যানিলা শহরের একটি সুপার শপ পেঁয়াজ নিয়ে প্রয়োজনমত পন্য বিনিময় করছে ক্রেতাদের।

মূলত পেঁয়াজের দাম অতিরিক্ত হওয়ায় তারা এই উদ্যোগটি নিয়েছে। বর্তমানে ফিলিপিন্সে এক কেজি পেয়াজের দাম ১১শ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১১শ টাকার বেশি।

যেসব পণ্যের দাম ৮৮ পেসো বা তার নিচে, সেগুলো একটি পেঁয়াজের বিনিময়ে পাওয়া যাচ্ছে। পেঁয়াজ দিয়ে মূল্য পরিশোধের জন্য আলাদা সারি ও কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে।

সুপারশপ কর্তৃপক্ষ এ বিষয় বলেছেন, “এসব পেঁয়াজ স্থানীয় একটি দাতব্য প্রতিষ্ঠানে দেয়া হবে। যাদের কেনার সামর্থ নেই, তারা সেখান থেকে বিনামূল্যে নিতে পারবেন।”

এছাড়া সুপার শপ ম্যানেজার বলেছেন, “আমরা সমাজের নিরুপায় মানুষদের সহায়তায় এই পন্থা গ্রহণ করেছি। নিত্যপ্রয়োজনীয় খাবারের তালিকা থেকে পেঁয়াজ এখন বিলাসপণ্য হয়ে উঠেছে। দরিদ্ররা যাতে এর স্বাদ পায়, সে জন্যই আমাদের এ উদ্যোগ।“