দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৩
সংগৃহীত ছবি

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত বেড়ে ১৩। এতে আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের বাসিন্দা তারা মোল্লার ছেলে রফিক মোল্লা (৩৫), তার স্ত্রী সুমী বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬) ও হাবিব মোল্লা (৩) এবং শেখর ইউনিয়নের বাসিন্দা মর্জিনা বেগম। বাকিদের নামপরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

আল / দীপ্ত সংবাদ