সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়ি-ঘরে আগুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নরসিংদীতে প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাতারি কুপে সাজ্জাত হোসেন নামের এক প্রেমিক যুবক গুরুত্বর আহত হয়েছেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকা, তার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে তারই প্রেমিকের স্বজনরা।

রবিবার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত প্রেমিক সাজ্জাদ হোসেন (২২) পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত প্রেমিকের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই খরমুদ্দি এলাকার যুবক সাজ্জাদের সাথে একই এলাকার আমির হোসেনে কন্যা ফারজানা আক্তার (১৭) সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলো। সম্প্রতি ফারজানা সাজ্জাদের সাথে পালিয়ে গেলে ফারজানার পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রবিবার সকালেও মেয়ে পুনরায় প্রেমিকের কাছে চলে গেলে প্রেমিকার ভাই, চাচাসহ কতিপয় লোকজন সাজ্জাদকে এলাকায় গিয়ে একটি মসজিদের পাশে এলোপাতারি কুপিয়ে গুরুত্বর যখম করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়ার জন্য ঢাকায় প্রেরণ করে।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন প্রেমিকার নিজ বাড়ি, তার চাচা ও ফুফুসহ চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় পরিবারের অন্যান্য লোকজন ছুটোছুটি করে আত্মরক্ষা করে। ফায়ার সার্ভিসের লোকজনকে বাঁধাগ্রস্থ করায় পুরোপুরি পুরে ছাই হয়ে যায় ঘরের আসবাপত্রসহ যাবতীয় সরঞ্জাম।

মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, খবর পেলেও স্থানীয় লোকজনের বাঁধায় অগ্নি নির্বাপন কাজে অংশ নিতে পারেনি ফায়ার সার্ভিস। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্থ হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, প্রেমিকপ্রেমিকা সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। এরই জেরে মাধবদীস্থ প্রেমিকা বাড়িঘরে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More