শিরোনাম
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, কর্মসূচি রবিবার থেকে পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, কর্মসূচি রবিবার থেকে পরীক্ষা শুরু

তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন। রবিবার (৭ ডিসেম্বর) থেকে সারাদেশে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাত ১২টায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

তারা জানান, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষাকালীন শাটডাউন তুলে নেওয়া হয়েছে। তবে আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে।

গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি, ১ ডিসেম্বর থেকে পরীক্ষাবর্জন এবং ২ ডিসেম্বর থেকে শাটডাউন চালু করেন সহকারী শিক্ষকরা। এতে সারাদেশে বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়। আন্দোলন অব্যাহত রাখায় কয়েকশো শিক্ষককে বৃহস্পতিবার শাস্তিমূলক বদলি করা হয়।

দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত, যাদের বেশিরভাগই সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকরা দশম গ্রেড পেলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেড পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে গ্রেড উন্নীতকরণের দাবি জানিয়ে আসছেন।