শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে আবেদন কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।

বুধবার (১৬ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বদলির সময়সূচি ও প্রক্রিয়া উল্লেখ করে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

বদলির সময়সূচি অনুযায়ী—

২১–২৩ এপ্রিল: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসাররা আবেদন যাচাই করবেন।

২৪–২৫ এপ্রিল: উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

২৬–২৭ এপ্রিল: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যক্রম পরিচালনা করবেন।

২৮ এপ্রিল: স্বয়ংক্রিয় মনোনয়ন সম্পন্ন হবে।

২৯–৩০ এপ্রিল: বিভাগীয় উপ–পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন।

শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে পারবেন। একাধিক পছন্দ না থাকলে একটি বা দুটি বিদ্যালয়ও নির্বাচন করা যাবে। একবার বদলির আদেশ জারি হলে তা বাতিলের আবেদন গ্রহণযোগ্য হবে না।

এছাড়া, যাচাইকারী কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী, ২০২৩ সালের সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুসরণ করে আবেদন ও সংযুক্ত কাগজপত্র সতর্কতার সঙ্গে যাচাই করতে বলা হয়েছে। যাচাই শেষে কোনো আবেদন পুনর্বিবেচনার সুযোগ থাকবে না।

প্রসঙ্গত, এর আগে ২১৬টি উপজেলা/থানায় ১০ শতাংশের বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়েছেন। ফলে ওই উপজেলাগুলো এই বদলি কার্যক্রমের আওতাবহির্ভূত থাকবে। বাকি ২৭১টি উপজেলা/থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে।