শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: মির্জা ফখরুল ও চাঁদের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: মির্জা ফখরুল ও চাঁদের বিরুদ্ধে মামলা
রাজশাহী জেলা বিএনপির আহবায় আবু সাঈদ চাঁদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ এনে রাজশাহী জেলা বিএনপির আহবায় আবু সাঈদ চাঁদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান(৫৩) নাটোর সদর থানায় এ মামলা দায়ের করেন। এসময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এজাহারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, আবু সাঈদ এর বক্তব্য এবং মির্জা ফখরুল ইসলামের বক্তব্য একই সূত্রে গাথা।

তিনি এজাহারে উল্লেখ করেন, গত ১৯ মে বিকালে রাজশাহী জেলার পুঠিয়া থানার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসভায় বিএনপি‘র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে কবরস্থানে পাঠাতে চেয়েছেন বলে এজাহারে উল্লেখ করেন।

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ