শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করেছে। সোমবার (২২ মে) রাতে সন্ত্রাস দমন আইনে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের উপ–পরিদর্শক (এসআই) আরমান হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় আবু সাঈদ চাঁদসহ ১২ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আর চাঁদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) পুঠিয়া শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন। এ ঘটনার পর রবিবার রাতে সন্ত্রাস দমন আইনে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করেন। ওই মামলার পর থেকে চাঁদ পলাতক রয়েছেন।

ইউ. আদনান/আফ/দীপ্ত নিউজ