প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিপিসি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, প্রতি লিটার ডিজেলে বিপিসি ৯০ টাকা লোকসানে আছে। তাই দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, প্রতি লিটার ডিজেলে বিপিসি ৯০ টাকা লোকসানে আছে। তাই দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না।

সোমবার (২১ সেপ্টেম্বর) এসব কথা জানান বিপিসি চেয়ারম্যান।

এর আগে, দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা করে বাড়িয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, এখন ডিজেল লিটারপ্রতি ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

আর দাম বৃদ্ধির আগে, ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

তথ্য: স্টার নিউজ

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More