রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

একনেক সভায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি সরকারে ২য় এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, আজ একনেক সভায় ১৭টি প্রকল্প উত্থাপিত হয়েছে, তার মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রকল্পই পাস হয়েছে। তবে কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে। প্রায় প্রকল্পের ব্যাপারে কমেন্টের বিষয় আছে।

তিনি বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাইবাছাই করা।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটি সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More