শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ কিমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ কিমের

রাশিয়া সফররত উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশ সফরের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। আর তা গ্রহণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের রাশিয়া সফরের পর এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। সফরে ইউক্রেন যুদ্ধে পুতিন নিজের জোটকে শক্তিশালী এবং কোরিয়া নিজে দেশের সামরিক বাহনীর আধুনিকীকরণ নিয়ে আলোচনা করেছেন।

এর আগে দুই নেতা কসমোড্রোম মহাকাশ কেন্দ্রে দুইনেতা বৈঠক করেন। এ সময় তাদের বৈঠক চার ঘণ্টার বেশি স্থায়ী হয়। বৈঠক শেষে পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান।

এ দিকে বৈঠকের রাশিয়ার প্রতি তীব্র সমর্থন জানিয়েছেন কিম। তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসনে শত্রুদের মোকাবিলা করে রাশিয়া জয়ী হবে। এ বিষয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দৃঢ়ভাবে আশ্বস্ত করেছেন।

কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাশিয়ার সেনারা অবশ্যই বিশাল জয় অর্জন করবে। তারা এ যুদ্ধের মাধ্যমে শয়তানদের শাস্তি দেবে।

ইউক্রেন যুদ্ধের বিষয়ে কিম বলেন, আমার গভীরভাবে আশাবাদী যে, রাশিয়ার সেনা এবং রুশ জাতি এ যুদ্ধে ঐতিহাসিকভাবে জয় পাবে। এর ফলে তারা বিশ্বব্যাপী অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এবং রাশিয়ার জন্য নতুন করে সম্মান এনে দেবে।

এর আগে উত্তর কোরিরার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত রবিবার নিজের ব্যক্তিগত ট্রেনে চেপে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। তার সফরসঙ্গী হিসেবে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।

কিমের এই সফর সংশ্লিষ্ট একটি রাশিয়ান সূত্র রয়টার্সকে জানায়, মঙ্গলবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম। এরপর ট্রেন থেকে নেমে তিনি রাশিয়ার দূরপ্রাচ্যের প্রধান রেলস্টেশন খাসানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। রাশিয়ায় কিমের আগমনের বিষয়টি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়েছে।

কিমের এই সফর নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হবে। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হবে। এরপর প্রয়োজন হলে দুই দেশের নেতা একান্ত বৈঠক করবেন।

শায়লা/দীপ্ত নিউজ