দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় দুই শতাধিক বিডিআর সদস্যের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় দুই শতাধিক বিডিআর সদস্যের জামিন

রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়েছেন দুই শতাধিক আসামি।

রবিবার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল–১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ ১৬ বছর পর জামিনের খবর উচ্ছ্বসিত দুই শতাধিক বিডিআর সদস্যের পরিবার। শুধু বিস্ফোরক মামলাটি বিচারাধীন থাকায় হত্যা মামলায় খালাস পাওয়া সত্ত্বেও দীর্ঘ বছর কারাভোগ করতে হয় আসামিদের। এর মধ্য দিয়ে অবসান হল বিশেষ একটি মামলার বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার।

জুলাই বিপ্লবের পর নানা কারণে পাঁচ দফা পিছিয়ে দেয়া হয় জামিন ও সাক্ষ্যগ্রহণ শুনানি। এরপর বিডিআর সদস্যদের মুক্তি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজপথ অবরোধ করে জামিনের জন্য আল্টিমেটাম দেন স্বজনরা।

এরই মাঝে রবিবার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। প্রথমে রাষ্ট্রপক্ষে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল সাক্ষ্য দেন। এ সময় ওই দিনের নারকীয় হত্যাকান্ডের বর্ণনা দেন তিনি। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এরপর জামিনের শুনানি শেষে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক।

দুশোর অধিক আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত।

এদিকে জামিন শুনানি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

 

আল