রবিবার, মে ২৪, ২০২৬
রবিবার, মে ২৪, ২০২৬

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ইসরাইল’: স্বরাষ্ট্রমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পাসপোর্টে আবারও ‘একসেপ্ট ইসরাইল’ ফিরছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পাসপোর্টে আবারও ‘একসেপ্ট ইসরাইল’ ফিরছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন থেকে পাসপোর্টে আবারও একসেপ্ট ইসরাইল (Except Israel)’ শব্দ যুক্ত করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশি পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ৬ বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেয়া এ শব্দবন্ধ পুনর্বহালের পথে হাঁটছে বর্তমান বিএনপি সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২০ সালে আওয়ামী লীগ সরকার সাড়ে ৪ হাজার কোটি টাকায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ইপাসপোর্ট পরিষেবা চালু হয়। এ সময় পাসপোর্ট থেকে ইসরাইল ব্যতীতশব্দবন্ধ বাদ দেয়া হয়।

এর আগে বাংলাদেশ পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ‘একসেপ্ট ইসরাইল (Except Israel)’

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্র জানায়, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে একসেপ্ট ইসরাইল (Except Israel)’ শব্দবন্ধ যুক্ত করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য আলাদা করে তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More