পাকিস্তান-ভারত সংঘাত: ফেনী সীমান্তে বিজিবির টহল জোরদার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারত–পাকিস্তান সংঘাতে ফেনী জেলার ১২৬ কিলোমিটারের সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ–উৎকণ্ঠা দেখা দিয়েছিল। তবে বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্তবাসী এলাকার বাসিন্দাদের মাঝে।

জেলার সীমান্তবর্তী উপজেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত–পাকিস্তানের মধ্যে বিরোধ থাকলেও ফেনী সীমান্ত এখনো স্বাভাবিক। তবে ভারত অংশে বিএসএফ আগে লাল হ্যালোজেন লাইট ব্যবহার করলেও এখন তাদের উজ্জ্বল এলইডি লাইট ও ক্যামেরা এবং সেন্সর প্রতিস্থাপন করছে। এখানে এখনো কোনো পুশ ইনের ঘটনা ঘটেনি। যদি বিএসএফ কোনো রকম তৎপরতা দেখায় তাহলে স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

বিজিবি সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে সীমান্ত এলাকার সুরক্ষা ও জনগণের নিরাপত্তা বিধানে বিজিবি, পুলিশ ও জেলার সীমান্তবর্তী এ তিনটি উপজেলা প্রশাসনের সমন্বয় অব্যাহত রেখে আনসার সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা রাতে এখানকার সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্ত পথে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। একসঙ্গে আনসার ভিডিপি ও এলাকাবাসীও সজাগ রয়েছেন।

জানতে চাইলে ফেনী ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বর্তমান প্রেক্ষাপট ও সীমান্তে নানা পরিস্থিতিতে ফেনী সীমান্ত সুরক্ষা ও স্থানীয় জনগণের নিরাপত্তা বিধানে বিজিবি কাজ করছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ কার্যক্রম গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More