শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেনের সব জিম্মি উদ্ধার, ২৭ সেনাসহ নিহত ৫৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানে ট্রেনের সব জিম্মি উদ্ধার, ২৭ সেনাসহ নিহত ৫৮

পাকিস্তানে দক্ষিণ–পশ্চিম বেলুচিস্তানের পর্বতাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জিম্মি থাকা ৩৪০ জনেরও বেশি ট্রেন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ২৭ জন সেনাসদস্যসহ অন্তত ৫৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) বিকালে পাকিস্তানের দক্ষিণ–পশ্চিম বেলুচিস্তানে একটি ট্রেনে হামলা চালায় বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। হামলাকারীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনের গতিপথ বন্ধ করে দেয় এবং ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করে। এরপর থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে, যা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে চলে।

পাকিস্তানি এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার অভিযানে ২৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন, যাদের সবাই ট্রেনে যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন এবং অফ ডিউটিতে ছিলেন। আর এক সেনা সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন। এছাড়া, অভিযানে এক রেলওয়ে কর্মকর্তা এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়। তবে, ওই সেনা কর্মকর্তা বেসামরিক নাগরিকদের মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশ করেননি।

এদিকে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, চূড়ান্ত ক্লিয়ারেন্স অপারেশনে কোনো যাত্রী আহত হননি, তবে অভিযানের আগে ২১ জনেরও বেশি যাত্রী নিহত হয়েছেন।

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে এবং বোমা বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে। তারা দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারকে সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তান সরকার এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।