মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রিগেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করেন তিনি। বিজেপির নির্বাচিত সদস্যরা শুক্রবার (৮ মে) কলকাতায় এক সভায় শুভেন্দুকে পশ্চিমবঙ্গ বিধানসভার নেতা হিসেবে মনোনয়ন দেয়। বিজেপির প্রবীণ নেতা ও সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রথম বিধানসভায় বিজেপির দলনেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করেন।

এই মনোনয়নের বিপক্ষে কেউ অবস্থান নেয়নি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভায় দলের নেতা হিসেবে নির্বাচিত শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্যরা। শুভেন্দু অধিকারী সাধারণ গেরুয়া রঙের কুর্তা পরে শপথ নেন। তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ।

মোদি ছাড়াও বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পশ্চিম বাংলার সংস্কৃতির ছোঁয়াও রাখা হয়েছিল। সেখানে প্রায় ২০টি মিষ্টি ও ঝালমুড়ির স্টল বসানো হয়।

আরও কয়েকটি রাজ্যের সঙ্গে গত মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত সপ্তাহে ভোটের ফলাফল প্রকাশ হয়। এতে বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৭টিতে জয় পায় যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসন।

অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পায় মাত্র ৮১টি আসন। বিজয়ের ভূমিধসের জয়ের মধ্যদিয়ে রাজ্যে মমতা ব্যানার্জির ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More