দীপ্ত নিউজ
ধর্ম

পবিত্র আশুরা ২৬ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পবিত্র আশুরা ২৬ জুন

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন, শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ইসলামি ইতিহাসে মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। মুসলিম উম্মাহর কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ।