দীপ্ত নিউজ
ধর্ম

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার
ছবি: সংগৃহীত

১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন নম্বরে +০২–৪১০৫৩২৯৪,০২–২২৬৬৪০৫১০ ও ০২–২২৩৩৮৩৩৯৭) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।