শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পদ্মা সেতু পরিদর্শন করলেন ভুটানের রাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ্মা সেতু পরিদর্শন করলেন ভুটানের রাজা
পদ্মা সেতু পরিদর্শন করছেন ভুটানের রাজা

পদ্মা সেতু পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

বুধবার (২৭ মার্চ) সকালে পদ্মা সেতু পরিদর্শন করেন তিনি। পদ্মা সেতু দেখার পর রাজা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যাবেন।

সোমবার (২৫ মার্চ) চার দিনের সফরে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে আসেন ভুটানের রাজা। সফর শেষে তিনি ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন।

তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবে। এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

এজে / আল / দীপ্ত সংবাদ