মঙ্গলবার, মে ২৬, ২০২৬
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে প্রায় একঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে।

ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে প্রায় একঘণ্টা পর পাটুরিয়াদৌলতদিয়া ও আরিচাকাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে পুনরায় ওই দুই রুটে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নিয়মিতভাবে ফেরি চলাচল শুরু করা হয়।

এর আগে, বেলা সোয়া ১১টার দিকে প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ঈদে ঘরে ফেরা যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More