দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার কারবারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার কারবারী

 

ফেনীর ফুলগাজীতে ৭০ পিস নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেটসহ ফয়েজ আহমেদ (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগষ্ট) রাত ৮টায় বাশুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাশুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তাঁর দেহ তল্লাশী করে ভারতে তৈরি ৭ পাতা (প্রতি পাতায় ১০ পিস) টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাসেদ বলেন, ইয়াবা ট্যাবলেটের বিপরীতে মাদক কারবারীরা এখন নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেট বিক্রি শুরু করছে।

তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ