সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনায় খালিয়াজুরীতে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খা ওরফে হালান মিয়া (৫০) সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বাড়ির সামনে থেকে গরু আনতে গেলেবজ্রপাতে মারা যান তিনি। সাতগাঁও গ্রামের নেকবর খার ছেলে।

সকাল ৯টার দিকে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ধনু নদীতে বর্শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। মৃত আব্দুল মোতালিবের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রামে।

অপরদিকে দুপুর ৩টার দিকে খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে ধান কাটতে গিয়ে শুভ মন্ডল নামে আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুভ সিরাজগঞ্জের সদর উপজেলার আকনাদিগীর চর গ্রামের অফিকুল মন্ডলের ছেলে। সে সিরাজগঞ্জ থেকে অন্যান্য শ্রমিকদের সঙ্গে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধান কাটতে এসেছে।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহতদের দাপনের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More