শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক জনগণের ঐক্যই অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি: মোহাম্মদ সেলিম উদ্দিন টেস্টের এক ইনিংসে ৮ ডিসমিসালে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে একনেকে ৩৩২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন পোশাকশ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার করার প্রস্তাব দিয়েছে সিপিডি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পটুয়াখালী বন্দরে সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি’র নির্বাচনি ইশতেহারে যা যা আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপি’র নির্বাচনি ইশতেহারে যা যা আছে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনি ইশতেহারের স্লোগান হলো ‘সবার আগে বাংলাদেশ‘।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনি ইশতেহারকে ৫টি ভাগে বিভক্ত করা হয়েছে। এতে মোট ৫১টি দফা বিশেষ গুরুত্ব দিয়ে আগামী ৫ বছরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

এর আগে, পবিত্র কোরআন তেলাওয়াত আর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিএনপি নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে স্বাগত ভাষণ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা।

উল্লেখ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। আর ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আ. লীগ সরকারের অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি।

এক নজরে দেখে নিন বিএনপি‘র নির্বাচনি ইশতেহার—

 

এসএ