দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নির্বাচনের তারিখ ঘোষণা করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনের তারিখ ঘোষণা করল পাকিস্তান

 

অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের নির্বাচন কমিশনের সদস্যরা।

পরে এক বিবৃতিতে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চলতি নভেম্বরের মধ্যে দেশটিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। আবার সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন না হলে সেটি ঠিক কবে নাগাদ হতে পারে তা নিয়েও ছিল অনিশ্চয়তা।

 

এসএ/দীপ্ত নিউজ