নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর পেজেশকিয়ানের ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকের অংশ হিসেবে তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ হয়।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে পৌঁছানোর প্রথম দিনেই পেজেশকিয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে আলোচনার নির্দিষ্ট বিষয় বা দুই দেশের পক্ষ থেকে বৈঠক নিয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্ব নেতাদের অংশগ্রহণে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবেই বাংলাদেশ ও ইরানের সরকারপ্রধানের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More