শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নারীদের ঘরে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন, নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কোনো কাজে আসবে না।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিকঅনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘অনেকে বলেনারীদের রানীর সম্মান দিয়ে ঘরে বসিয়ে রাখবো। তাহলে কী হবে? দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কোনো কাজে আসবে না।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া বুঝেছিলেন, নারীদের ঘরে বসিয়ে দেশের অগ্রগতি হবে না, তাই তিনি নারী শিক্ষা নিয়ে কাজ করেছিলেন।’

বিএনপি এ নেতা আরও বলেন, দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে কাজে লাগাতে হলে নারী শিক্ষায় জোর দেয়া গুরুত্বপূর্ণ।

এ সময় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ উন্নতির জন্য কাজ করবেন এবং সুযোগ পেলে সরকারিকরণের আশ্বাসও দেন ঢাকা৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

 

এসএ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More