দীপ্ত নিউজ
অন্যান্য

নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

নাটোরের লালপুর উপজেলার জামতলা তিনখুটি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অটো রিক্সার যাত্রী রুবিনা খাতুন (৩৫) ও তার শিশু কন্যা রোকেয়া সুলতানা (৩) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুবিনা খাতুন লালপুর উপজেলার উধনপাড়া গ্রামের মাহাবুব আলমের স্ত্রী ও রোকেয়া সুলতানা মাহবুব আলমের মেয়ে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে মাহাবুব আলম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে অটো রিক্সায় করে বাড়ি ফিরছিলেন। পথে লালপুর উপজেলার জামতলা তিনখুটি এলাকায় পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিক্সা টিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহবুব আলমের স্ত্রী রুবিনা ও তার শিশু কন্যা রোকেয়া অটো রিক্সা থেকে ছিটকে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলে মারা যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুইটি থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। মাইক্রোবাস টি জব্দ করতে পারলেও চালক পলাতক রয়েছে।

সাহেদুল / আল/ দীপ্ত সংবাদ