দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নাটোরে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ

 

নাটোরে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে আব্দুলপুর জংশনে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুলপুর স্টেশন মাস্টার মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, দুপুরে পার্বতীপুর থেকে ঢাকা গামী মালবাহী ট্রেনটি আব্দুলপুরে এলে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার আরও জানান, ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এলেই লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা সম্ভব হবে এবং দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

এসএ/দীপ্ত নিউজ