শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বিনোদন

নতুন রুপে শাকিব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন রুপে শাকিব!

আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমার‘ তৃতীয় লুক ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে হিমেল আশরাফ পরিচালিত ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘প্রিয়তমা’র তৃতীয় লুক।

শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন।

শাকিবের তৃতীয় লুকটি প্রকাশ করা হয়েছে একটি ছবির মাধ্যমে। ছবি দেখে বোঝার উপায় নেই যে এটি ঢালিউড কিং খান শাকিব খান। ছবিতে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবি পরনে এক বৃদ্ধ বসে আছে। বাতাসে তার লম্বা চুল উড়ছে। ছবি দেখে মনে হচ্ছে, যেন কোনো প্রিয়তমার অপেক্ষায় তার প্রেমিক অপেক্ষারত অনন্তকাল ধরে। ছবিটি শেয়ার করে শাকিব খান ক্যাপশনে লিখেছেন, আছি তোমারই অপেক্ষায়…

শাকিব খানের শেয়ার করা লুকটি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। লুকটি শেয়ার করে নেটিজেনরা লিখছেন নানা মন্তব্য।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ইধিকা পাল।

ঢালিউড সুপারস্টার শাকিবের সঙ্গে ইধিকার জুটি দেখতে মুখিয়ে আছেন শাকিব ভক্তরা।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

 

আফ/দীপ্ত নিউজ