নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের পদত্যাগের পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো। এম আসাদুজ্জামান আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন।

এর আগে, ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More