শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় সড়কে ঝরলো ৪ প্রাণ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁয় সড়কে ঝরলো ৪ প্রাণ
প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৫ জুন) দুপুরে নওগাঁ–রাজশাহী মহাসড়কের হাট চকগৌড়ী বাজারের বাগাচারা এলাকায় ঘটনাটি ঘটে।

হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে নওগাঁগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ওই সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে সিএনজিতে থাকা ছয় জনের মধ্যে চারজন ঘটনাস্থলে মারা যায়। আহত দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনা ঘটার সংবাদ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এছাড়াও দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি নওহাটা ফাঁড়ি হেফাজতে নেওয়া হচ্ছে বলে জানান ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান জিয়া।

 

আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ