শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঘন কুয়াশার সঙ্গে নওগাঁ জেলায় বেড়েছে শীতের তীব্রতা। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

নওগাঁ বদলগাছিতে রবিবার (২৬ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আর সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

বদলগাছী আবহাওয়া অফিস উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাধারণত নিয়ম অনুযায়ী আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তাপমাত্রা বাড়ে। গত তিনদিন সূর্যের দেখা মেলেনি পাশপাশি আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল। যার কারণে তাপমাত্রার রিডিং নিচে নামেনি। আজ এ জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে। আগামী কয়েক দিনে আরও কিছুটা নেমে যেতে পারে।

এর আগে, গত ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি নওগাঁর আকাশে সূর্যের দেখা মেলেনি। দিনব্যাপী কুয়াশা পড়েছিল বৃষ্টির মত করে। ঠিকমত ঘর থেকে বের হতে পারেননি সাধারণ ও শ্রমজীবী মানুষ।ঃ

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More