দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনের বেলায় ধানের মাঠ থেকে ফেরদৌসী বেগম (২৬) নামে এক কৃষানীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার কৃষ্ণপুর মরিচা গ্রামের ধান ক্ষেতের আইল থেকে কৃষানীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ফেরদৌসী বেগম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণপুর মরিচা গ্রামের সাগর মিয়ার স্ত্রী।

পরিবার সুত্রে জানা যায়, কৃষানী ফেরদৌসী বেগম বুধবার সকাল ১০ টার দিকে গরুর ঘাসের জন্য বাড়ীর পার্শ্ববর্তী ধানের মাঠ থেকে ঘাস কাটতে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও সে বাড়ীতে ফিরে না আসায় পরিবারের অন্য সদস্যরা তাকে খুঁজার জন্য ধানের মাঠে গিয়ে দেখে স্যাঁতস্যাঁতে কাদাযুক্ত জায়গায় অচেতন অবস্থায় ফেরদৌসী বেগম পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের গোলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

সুলতান মাহমুদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ