মঙ্গলবার, জুন ৯, ২০২৬
মঙ্গলবার, জুন ৯, ২০২৬

দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশে বর্তমানে বৈধভাবে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, দেশের চারটি মোবাইল অপারেটর কোম্পানির মাধ্যমে এসব সিম সেবা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমানে দেশে কার্যরত মোবাইল অপারেটরগুলো হলো সরকারি প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড।

মন্ত্রী আরও বলেন, ডাক বিভাগের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ লক্ষ্যে উপযুক্ত স্থান নির্ধারণের কাজ শুরু হয়েছে।

তিনি জানান, কমার্স ও এফকমার্স খাতকে সহায়তা দিতে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডাক সেবার আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে ভূমি দলিল হোম ডেলিভারি, পাসপোর্ট বাল্ক ডেলিভারি এবং ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারি কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি ইকমার্স পণ্যের ক্যাশ অন ডেলিভারি সেবা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সংক্রান্ত ভিডিও মামলা ও নোটিশ ডাকযোগে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হচ্ছে। পাশাপাশি ডিএমএস সফটওয়্যারের মাধ্যমে রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধাও চালু করা হয়েছে।

মন্ত্রী বলেন, ডাক বিভাগের মাধ্যমে কম খরচে চিঠি ও পার্সেল ডেলিভারি, ইএমএস সেবা এবং বিদেশে পার্সেল পাঠানোর সুবিধা চালু রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বল্প খরচে ও দ্রুত সময়ে মৌসুমি ফল পরিবহনও করা হচ্ছে।

সব মিলিয়ে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ডাক বিভাগের সেবা আরও দ্রুত, আধুনিক ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More