দেশে ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হিজরি ১৪৪৬ সনের পবিত্র শাওয়াল মাস মাস গণনা শুরু এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রবিবার (৩০ মার্চ) সভা করার দিন ঠিক করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রবিবার (৩০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

এতে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে।

ওই দিন দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬ অথবা ০২–৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২–২২৩৩৮৩৩৯৭ বা ০২–৯৫৫৫৯৫১) জানাতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More