শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
রাজনীতি

দেশের মানুষ হাসিনার বিচার ও সংস্কার দেখতে চায়: এ্যানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশের মানুষ হাসিনার বিচার ও সংস্কার দেখতে চায়: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায়।

শুক্রবার (১৮ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আমানউল্ল্যাপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে বাঙ্গাখাঁ ইউনিয়নে দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের সুস্পষ্ট বক্তব্য হলো– আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই, অন্যদিকে, সংস্কারও দেখতে চাই। নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এখনো পর্যন্ত বিচার কিন্তু দৃশ্যমান না। হাসিনার পরিবারের যারা দু:শাসন, দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের গডফাদার হিসেবে চিহ্নিত ছিল এবং মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, দু:শাসন তৈরি করেছিল–তাদের বিচারও দৃশ্যমান করতে হবে। ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আবারো ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি করবে। এ সুযোগ দেশের মানুষ আর কখনো হতে দিবে না, দিতে চায়না।

এ্যানি আরও বলেন, হাসিনা পালিয়ে যাবার পর ৮ মাস গত হয়েছে। কিন্তু এখনো ঢাকাতে ফ্যাসিবাদের পক্ষে ঝটিকা মিছিল হচ্ছে। তারা ঝটিকা মিছিল করে দৌড়ে পালিয়ে যায়। যারা অপরাধী, ষড়যন্ত্রকারী, খুনি এবং যাদের হাতের রক্তের দাগ এখনো শুকায়নি, তারাই অপকর্মগুলো করছে। হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু হাসিনার অর্থ পালায়নি। সবাইকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে?

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ৫ তারিখের আগে যে সকল অবৈধ অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে, হেলমেট বাহিনীর হাতে– এগুলো কি উদ্ধার করেছে বর্তমান সরকার? ৫ তারিখ, ৬ তারিখ থানা লুট হয়েছে। লুট করা অস্ত্র কি উদ্ধার হয়েছে? অবৈধ অস্ত্র ও লুটের অস্ত্র উদ্ধার হয়নি। আ​ইনশৃঙ্খলার অবনতি তো স্বাভাবিক কারণেই হবে।

তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে যা বলি, প্রশাসন এখন পর্যন্ত সেটা করছে না। উপরের সিদ্ধান্ত পাচ্ছে না।