শিরোনাম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনার আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনার আনুষ্ঠানিক যাত্রা শুরু
সাবমেরিন

আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনার অপারেশনাল কার্যক্রম। সোমবার (২০ মার্চ) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারের পেকুয়ায় এই ঘাঁটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে সবরকম চেষ্টা করে যাচ্ছে সরকার। সমুদ্রের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ রক্ষায় নৌবাহিনীর গুরুত্ব তুলে ধরেন তিনি।

এ উপলক্ষে কক্সবাজারের পেকুয়ার সাবমেরিন ঘাঁটি এলাকাটি সাজানো হয়েছে বর্ণিল সাজে।

প্রায় ৭শ’ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা। ইতোমধ্যেই দেশের প্রথম এই সাবমেরিন ঘাঁটিতে বেশ কিছু অবকাঠামো তৈরি করা হয়েছে। নৌবাহিনী বলছে, ৬টি আধুনিক সাবমেরিন পরিচালনার সক্ষমতা রয়েছে এখানে।

দেশের দুটি সাবমেরিন পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ জেটি হবে কক্সবাজারের পেকুয়ার এই ঘাঁটি থেকে। সাবমেরিন দুটির প্রতিটির দৈর্ঘ্য ৭৬ মিটার ও প্রস্থ সাড়ে ৭ মিটার। টর্পেডো ও মাইনে সুসজ্জিত সাবমেরিনগুলো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও ডুবো জাহাজে আক্রমণ চালাতে সক্ষম। পূর্ণ ধারণক্ষমতা নিয়ে এগুলোর গতিবেগ ঘণ্টায় ১৭ নটিক্যাল মাইল।

 

আফ/দীপ্ত সংবাদ