দীপ্ত নিউজ
জাতীয়

দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

 

চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

দেশবাসীসহ সকলের কাছে আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন তিনি, মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিেতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে সকালে রাষ্ট্রপতি ওপেন হার্ট সার্জারি করা হবে। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস (Prof. Kofidis Theodoros) এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির অস্ত্রোপচার সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, চিকিৎসার জন্য গতকাল সোমবার (১৬ অক্টোবর) সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

 

এসএ/দীপ্ত নিউজ