শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দুবাইতে রবীন্দ্র-নজরুল ও বৈশাখ উৎযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুবাইতে রবীন্দ্র-নজরুল ও বৈশাখ উৎযাপন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে “রবীন্দ্র – নজরুল ও বৈশাখ” শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৮ জুন) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী এবং বাংলা নববর্ষ–১৪৩১ উদযাপন উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালিত অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শিল্পীবৃন্দগণ এতে গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

এসময় কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, “বাংলা সাহিত্যের দুই দিকপাল– বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সেইসাথে বঙ্গাব্দ–১৪৩১, নতুন বর্ষবরণ, বৈশাখের আগমন উপলক্ষ্যে এই দুই কবির বিভিন্ন গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে অত্যন্ত আনন্দময় এবং নতুন প্রজন্মের জন্য শিক্ষনীয় একটি অনুষ্ঠান আয়োজন করা হলো।”

শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য পান্তা–ইলিশ এবং অন্যান্য বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

 

মাহাবুব/ সুপ্তি/ দীপ্ত সংবাদ