দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

দীপ্ত ভলিবল টুর্নামেন্টের ফাইনালে ‘অলস্টার’ ও ‘রোল ক্যামেরা অ্যাকশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দীপ্ত ভলিবল টুর্নামেন্টের ফাইনালে ‘অলস্টার’ ও ‘রোল ক্যামেরা অ্যাকশন’

দীপ্ত স্পোর্টস ক্লাবের আয়ােজনে ‘ভলিবল টুর্নামেন্ট–২০২৪‘ শুরু হয়েছে।

দীপ্ত টেলিভিশনের স্পোর্টস ক্লাবের আয়ােজনে ‘ভলিবল টুর্নামেন্ট–২০২৪‘শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দীপ্ত টিভির নিজস্ব খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– বার্তা বিভাগের প্রধান এস.এম আকাশ, ডিজিটাল মিডিয়ার প্রধান মো. আবু নাসিম ও ডিজিটাল মার্কেটিং ও প্রধান মােজাম্মেল হোসাইন।

গ্রুপ পর্বে দুটি করে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থেকে ‘অলস্টার‘ এবং ‘রোল ক্যামেরা অ্যাকশন‘ ফাইনালে উঠে।

এদিকে টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো: দীপ্ত নিউজরুম, অলস্টার, রোল ক্যামেরা অ্যাকশন ও দীপ্ত মিক্স।

অলস্টার
দীপ্ত নিউজরুম
রোল ক্যামেরা অ্যাকশন
দীপ্ত মিক্স

টানটান উত্তেজনার মধ্য দিয়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

 

আল / দীপ্ত সংবাদ