দীপ্ত নিউজ
বিনোদন

দীপ্ত টিভিতে ৩ আগস্ট থেকে ‘শাবনূর সপ্তাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দীপ্ত টিভিতে ৩ আগস্ট থেকে ‘শাবনূর সপ্তাহ’

আগামী ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত ‘শাবনূর সপ্তাহ’ পালন করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। এ সময় প্রতিদিন দুপুর ২টায় তারা প্রচার করবে নব্বই দশকের জনপ্রিয় এ তারকা অভিনীত একটি সিনেমা।


দীপ্ত জানায়
, প্রথম দিন শনিবার (৩ আগস্ট) থাকছে আরিফ মাহমুদের পরিচালনায় ‘খেয়া ঘাটের মাঝি’ দিয়ে। এতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, ববিতাসহ আরও অনেকে।


পরদিন রবিবার শনিবার
(৪ আগস্ট) থাকছে ওয়াকিল আহমেদের সিনেমা ‘ভুলোনা আমায়’। এতে শাবনূরের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বাপ্পি, আমিত হাসানসহ অনেকে।

সোমবার (৫ আগস্ট) থাকছে এফআই মানিকের পরিচালনায় ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী।

মঙ্গলবার (৬ আগস্ট) থাকছে এফআই মানিকের ‘স্বামী–স্ত্রীর যুদ্ধ’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা।

বুধবার (৭ আগস্ট) দুপুরে প্রচার হবে আবিদ হাসান বাদলের ‘তুমি শুধু তুমি’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) থাকছে নারগিস আক্তারের ‘চার সতীনের ঘর’। এতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে।


শেষদিন শুক্রবার
(১০ আগস্ট) তালিকায় থাকছে শাহ মো. সংগ্রামের পরিচালনায় ‘বলবো কথা বাসর ঘরে’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনূর, শাকিব খান, সাহারা,
ওমর সানীসহ অনেকে।