শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে আগাম জাতের ব্রোকলি চাষে সফলতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে আগাম জাতের ব্রোকলি চাষে সফলতা

দিনাজপুরের বীরগঞ্জে আগাম জাতের ব্রোকলি চাষ করে সফলতা পেয়েছে একটি প্রতিষ্ঠান। উন্নত জাতের এই বীজ সারা দেশে ছড়িয়ে দিতে সহায়তা করছে কৃষি বিভাগ।

ব্রোকলি মূলত শীতকালীন সবজি। চাষ পদ্ধতি ফুলকপির মতো। দিনাজপুরের বীরগঞ্জে আগস্টের মাঝামাঝি এক একর জমিতে পরীক্ষামূলকভাবে আগাম জাতের ব্রোকলি চাষ করে এ আর মালিক সিডস নামের একটি প্রতিষ্ঠান। ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে প্রতিটি ব্রোকলির ওজন হয়েছে সাত থেকে আটশো গ্রাম। এসব ব্রোকলি জমি থেকেই ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে কিনছেন পাইকাররা।

উন্নত জাতের এ ব্রোকলির বীজ সারাদেশে ছড়িয়ে দিতে চায় প্রতিষ্ঠানটি। তাদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। উত্তরাঞ্চলের আবহাওয়া ব্রোকলি চাষের উপযোগী হওয়ায় আরো ভালো ফলনের আশা চাষীদের।