দীপ্ত নিউজ
শিক্ষা

দশম গ্রেডের বেতন স্কেল দাবি প্রাথমিকের শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দশম গ্রেডের বেতন স্কেল দাবি প্রাথমিকের শিক্ষকদের


সহকারী শিক্ষকদের দশম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা এই দাবি তুলে ধরেছেন।

বিপুল সংখ্যক শিক্ষকের অংশগ্রহণে আন্দোলন শুরু হয়। তারা যুক্তি দিয়েছেন, তাদের বর্তমান তৃতীয় শ্রেণির কর্মচারী হিসাবে শ্রেণিবদ্ধকরণ অন্যায় এবং শিক্ষকতা পেশার জন্য অবমাননাকর।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনরত শিক্ষকরা সরকারকে আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, দুপুর ২টার মধ্যে দাবি আদায় করা না হলে আন্দোলন আরও বাড়বে। বিকাল সাড়ে ৩টার দিকে তারা শাহবাগের দিকে অগ্রসর হলে শাহবাগ থানার কাছে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হন তারা। বাধায় দমে না গিয়ে তারা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান তারা।

আন্দোলন চলার সময় এক শিক্ষক ঘোষণায় বলেন, ‘আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়, যা আমরা শিক্ষক হিসেবে মেনে নিতে পারি না। দশম গ্রেড আমাদের দাবি।’

আল